৪৫। (১) এই ধারায় বর্ণিত পদ্ধতিতে সিন্ডিকেট সংবিধি প্রণয়ন, সংশোধন বা বাতিল করিতে পারিবে। (২) তফসিলে বর্ণিত বিশ্ববিদ্যালয়ের প্রথম সংবিধি চ্যান্সেলরের অনুমোদন ব্যতীত সংশোধন বা বাতিল করা যাইবে না। (৩) সিন্ডিকেট কর্তৃক প্রস্তাবিত সকল সংবিধি অনুমোদনের জন্য চ্যান্সেলর সমীপে পেশ করিতে হইবে। (৪) কোন সংবিধি অনুমোদনের জন্য চ্যান্সেলরের নিকট প্রেরণ করা হইলে, চ্যান্সেলর উক্ত সংবিধি বা উহার কোন বিধান পুন:বিবেচনার জন্য সিন্ডিকেটের নিকট ফেরৎ পাঠাইতে পারিবেন। (৫) সিন্ডিকেট কর্তৃক প্রস্তাবিত সংবিধি চ্যান্সেলর কর্তৃক অনুমোদিত না হওয়া পর্যন্ত উহার কোন কার্যকারিতা থাকিবে না। (৬) এই আইনে ভিন্নরূপ কোন বিধান না…