৪১। (১) এই আইন, সংবিধি ও বিশ্ববিদ্যালয় বিধি সাপেক্ষে মাদ্রাসাসমূহে ফাজিল (স্নাতক), কামিল (স্নাতকোত্তর) পাঠক্রমে শিক্ষার্থী ভর্তি, এতদুদ্দেশ্যে গঠিত ভর্তি কমিটি কর্তৃক প্রণীত বিধি দ্বারা পরিচালিত হইবে। (২) কোন ভর্তিচ্ছু ছাত্র বা ছাত্রী বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল (মাধ্যমিক) ও আলিম (উচ্চ মাধ্যমিক) অথবা বাংলাদেশে বর্তমানে বলবৎ কোন আইনের অধীন অনুষ্ঠিত কোন উচ্চ মাধ্যমিক বা সমমানের কোন পরীক্ষায় উর্ত্তীর্ণ না হইয়া থাকিলে এবং বিশ্ববিদ্যালয় বিধি দ্বারা নির্ধারিত অন্যান্য যোগ্যতা না থাকিলে উক্ত ছাত্র বা ছাত্রী মাদ্রাসায় ভর্তির যোগ্য বিবেচিত হইবে না। (৩) যে সকল শর্তাধীনে মাদ্রাসার…