৪০। (১) প্রত্যেক মাদ্রাসা সর্বসাধারণের শিক্ষা প্রতিষ্ঠান হইবে। (২) প্রত্যেক মাদ্রাসা একটি গভর্ণিং বডি দ্বারা পরিচালিত হইবে এবং উক্ত গভর্ণিং বডির গঠন, ক্ষমতা ও কার্যাবলী সংবিধি দ্বারা নির্ধারিত হইবে। (৩) প্রত্যেক অধ্যক্ষ মাদ্রাসার অভ্যন্তরীণ প্রশাসন ও শৃঙ্খলার জন্য দায়ী থাকিবেন। (৪) প্রত্যেক মাদ্রাসা সিন্ডিকেটকে এই মর্মে সন্তুষ্ট করিবে যে, মাদ্রাসাটিকে অব্যাহতভাবে এবং দক্ষতার সহিত পরিচালনার জন্য উহার যথেষ্ট আর্থিক সংগতি ও নির্ধারিত পরিমাণ নিজস্ব ভূমি রহিয়াছে। (৫) কোন মাদ্রাসা কর্তৃক ধার্যকৃত শিক্ষার্থী বেতন ও অন্যান্য ফিস্ প্রবিধান দ্বারা নির্ধারিত সর্বনিম্ন হারের কম বা সর্বোচ্চ হারের অধিক…