৪। (১) এই আইনের বিধান অনুযায়ী সরকার কর্তৃক নির্ধারিত স্থানে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় (Islamic Arabic University) নামে একটি বিশ্ববিদ্যালয় স্থাপিত হইবে। (২) বিশ্ববিদ্যালয় উহার বিবেচনায় উপযুক্ত বাংলাদেশের অন্য যে কোন বিভাগীয় শহরে উহার আঞ্চলিক কেন্দ্র স্থাপন করিতে পারিবে। (৩) বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর ও ভাইস-চ্যান্সেলর, প্রো-ভাইস-চ্যান্সেলর, ট্রেজারার এবং সিন্ডিকেট ও একাডেমিক কাউন্সিলের সদস্য সমন্বয়ে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় (Islamic Arabic University) নামে একটি সংবিধিবদ্ধ সংস্থা গঠিত হইবে। (৪) বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ধারাবাহিকতা এবং একটি সাধারণ সীলমোহর থাকিবে এবং এই আইনের বিধান সাপেক্ষে, ইহার…