৩৯। (১) একাডেমিক কাউন্সিলের পরামর্শক্রমে, সিন্ডিকেট কোন মাদ্রাসাকে যে সকল বিষয়ে ও যে পর্যায়ে শিক্ষাদানের অনুমতি প্রদান করিবে, মাদ্রাসা সেই সকল বিষয়ে এবং সেই পর্যায়ে শিক্ষাদান করিবে এবং উক্ত কর্তৃপক্ষের পূর্বানুমোদন ব্যতিরেকে মাদ্রাসা অন্য কোন কোর্সে শিক্ষাদান করিতে পারিবে না। (২) একাডেমিক কাউন্সিল এবং অন্যান্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুপারিশ বিবেচনা করিয়া এবং বিশ্ববিদ্যালয়ের সহযোগিতার ভিত্তিতে মাদ্রাসাসমূহ নিজেদের মধ্যে আলোচনাক্রমে আন্ত:মাদ্রাসা শিক্ষাদানের ব্যবস্থা করিতে পারিবে।