৩৮। (১) বিশ্ববিদ্যালয় বিশেষভাবে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি বা ব্যক্তিবর্গ দ্বারা প্রত্যেক মাদ্রাসা সময় সময় পরিদর্শন করাইবেন এবং উক্ত পরিদর্শিত কোন মাদ্রাসাকে নির্দিষ্ট সময় সীমার মধ্যে প্রয়োজনীয় যে কোন ব্যবস্থা গ্রহণের নির্দেশ দান করিতে পারিবে। (২) সিন্ডিকেট, একাডেমিক কাউন্সিল এবং কেন্দ্রের চাহিদা অনুযায়ী প্রত্যেক মাদ্রাসা যে কোন প্রতিবেদন, বিবরণ ও তথ্য সরবরাহ করিবে।