৩৭। (১) বিশ্ববিদ্যালয় যথাযথভাবে উহার হিসাব সংরক্ষণ করিবে এবং হিসাবের বার্ষিক বিবরণী প্রস্ত্তত করিবে। (২) বিশ্ববিদ্যালয়ের বার্ষিক হিসাব মঞ্জুরী কমিশন কর্তৃক মনোনীত কর্তৃপক্ষের দ্বারা নিরীক্ষার জন্য ভাইস-চ্যান্সলর যথাযথ ব্যবস্থা গ্রহণ করিবেন। (৩) উপ-ধারা (২) এর অধীন মনোনীত কর্তৃপক্ষ মঞ্জুরী কমিশন কর্তৃক নির্ধারিত পদ্ধতিতে হিসাব নিরীক্ষা করিবে। (৪) মহা-হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক স্বতন্ত্রভাবে হিসাব নিরীক্ষা করিবার অধিকার সংরক্ষণ করিবেন।