৩৫। (১) বিশ্ববিদ্যালয়ের একটি তহবিল, অত:পর তহবিল বলিয়া উল্লিখিত, থাকিবে এবং উহাতে নিম্নবর্ণিত অর্থ জমা হইবে, যথা:- (ক) শিক্ষার্থীদের ভর্তি, পরীক্ষাসহ অন্যান্য ফিস, ইত্যাদি; (খ) মাদ্রাসা অধিভুক্তি ও নবায়ন ফিস, ইত্যাদি হইতে আয়; (গ) বিশ্ববিদ্যালয়ের সম্পত্তি ও উহার পরিচালনা হইতে প্রাপ্ত আয়; (ঘ) বিশ্ববিদ্যালয় কর্তৃক অন্যান্য বৈধ উৎস হইতে প্রাপ্ত আয়; (ঙ) প্রাক্তন শিক্ষার্থী কর্তৃক প্রদত্ত অনুদান; (চ) সরকারের পূর্বানুমোদনক্রমে, কোন বিদেশী সংস্থা, ব্যক্তি বা প্রতিষ্ঠান বা সরকার বা রাষ্ট্র হইতে প্রাপ্ত অনুদান; (ছ) স্থানীয় কর্তৃপক্ষ, প্রতিষ্ঠান, কোম্পানী বা ব্যক্তি কর্তৃক প্রদত্ত অনুদান; (জ) বৃত্তিদান…