৩৪। (১) শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী নিয়োগ ও পদোন্নতি প্রদানের সুপারিশ করিবার জন্য বিশ্ববিদ্যালয়ে একটি নির্বাচনী বোর্ড থাকিবে। (২) নির্বাচনী বোর্ডের গঠন এবং অন্যান্য প্রাসংগিক বিষয় সংবিধি দ্বারা নির্ধারিত হইবে। (৩) নির্বাচনী বোর্ডের সুপারিশের সহিত সিন্ডিকেট একমত না হইলে বিষয়টি চূড়ান্ত সিদ্ধান্তের জন্য চ্যান্সেলর সমীপে পেশ করা হইবে।