৩১। (১) বিশ্ববিদ্যালয়ের একটি পরিকল্পনা ও উন্নয়ন কমিটি থাকিবে এবং উহা নিম্নবর্ণিত সদস্য সমন্বয়ে গঠিত হইবে, যথাঃ— (ক) ভাইস-চ্যান্সেলর, যিনি উহার সভাপতিও হইবেন; (খ) ভাইস চ্যান্সেলর কর্তৃক পর্যায়ক্রমে মনোনীত ১ (এক) জন প্রো-ভাইস-চ্যান্সেলর; (গ) ট্রেজারার ; (ঘ) সকল ডীন; (ঙ) প্রধান প্রকৌশলী, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর; (চ) একাডেমিক কাউন্সিল কর্তৃক মনোনীত ৩ (তিন) জন অধ্যক্ষ, যাহার মধ্যে ২ (দুই) জন কামিল মাদ্রাসার অধ্যক্ষ, ১ (এক) জন ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ; (ছ) সরকার কর্তৃক মনোনীত ২ (দুই) জন বিশেষজ্ঞ, যাহাদের মধ্যে ১ (এক) জন স্থপতি বা প্রকৌশলীদের মধ্য হইতে মনোনীত হইবেন ; (জ) মঞ্জুরী কমিশনের অন্যূন…