৩০। এই আইন, সংবিধি, বিশ্ববিদ্যালয় বিধি এবং প্রবিধান সাপেক্ষে, অর্থ কমিটির নিম্নবর্ণিত ক্ষমতা ও দায়িত্ব থাকিবে, যথাঃ- (ক) বিশ্ববিদ্যালয়ের আয় ও ব্যয়ের তত্ত্বাবধান করা; (খ) বিশ্ববিদ্যালয়ের বার্ষিক বাজেট প্রণয়ন পূর্বক সিন্ডিকেটের অনুমোদনের জন্য উপস্থাপন করা; (গ) বিশ্ববিদ্যালয়ের অর্থ ও তহবিল, সম্পদ ও হিসাব সংক্রান্ত যাবতীয় বিষয়ে সিন্ডিকেটকে পরামর্শ প্রদান করা; (ঘ) বিশ্ববিদ্যালয় শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সকল প্রকার পেনশন এবং অবসরজনিত সকল পাওনা পরিশোধ করা; (ঙ) সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুপারিশক্রমে এবং যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে বিশ্ববিদ্যালয় শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের ঋণ এবং অগ্রিম…