২৯। (১) বিশ্ববিদ্যালয়ের একটি অর্থ কমিটি থাকিবে এবং উহা নিম্নবর্ণিত সদস্য সমন্বয়ে গঠিত হইবে, যথা:- (ক) ট্রেজারার, যিনি উহার সভাপতিও হইবেন; (খ) ভাইস চ্যান্সেলর কর্তৃক পর্যায়ক্রমে মনোনীত ১ (এক) জন প্রো-ভাইস চ্যান্সেলর; (গ) সিন্ডিকেট কর্তৃক পর্যায়ক্রমে মনোনীত ১ (এক) জন ডীন; (ঘ) সিন্ডিকেট কর্তৃক পর্যায়ক্রমে মনোনীত ১ (এক) জন বিশ্ববিদ্যালয় অধ্যাপক; (ঙ) অর্থ মন্ত্রণালয় কর্তৃক মনোনীত অন্যূন যুগ্ম-সচিব পদমর্যাদার ১ (এক) জন কর্মকর্তা; (চ) বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের অন্যূন পরিচালক পদমর্যাদার ১ (এক) জন কর্মকর্তা; (ছ) একাডেমিক কাউন্সিল কর্তৃক মনোনীত ২ (দুই) জন অধ্যক্ষ, ইহার মধ্যে ১ (এক) জন কামিল ও ১…