২৮। (১) কারিকুলাম উন্নয়ন ও মূল্যায়ন কেন্দ্রের নিম্নবর্ণিত দায়িত্ব থাকিবে, যথাঃ- (ক) জাতীয় শিক্ষানীতির সহিত সংগতি রাখিয়া মাদ্রাসা শিক্ষার বিভিন্ন স্তরে আধুনিক, বিজ্ঞানসম্মত ও যুগোপযোগী শিক্ষার পাঠক্রম ও পাঠ্যসূচী মূল্যায়ন; (খ) বিভিন্ন পাঠক্রম ও পাঠ্যসূচীতে জ্ঞান বিজ্ঞানের সর্বশেষ অগ্রগতির যথাযথ প্রতিফলন; (গ) পরিবর্তনশীল সামাজিক ও অর্থনৈতিক অবস্থা ও প্রয়োজনের প্রেক্ষিতে উচ্চ শিক্ষার লক্ষ্য ও প্রকৃতি নির্ধারণ; (ঘ) উপযুক্ত মূল্যায়নের মাধ্যমে আধুনিক ও যুগোপযোগী শিক্ষা উপকরণ উদ্ভাবন ও ব্যবহারে উৎসাহ দান; (ঙ) শিক্ষার্থীদের বিভিন্ন প্রয়োজন নির্ণয়পূর্বক তাহা ব্যক্তিগত, সামাজিক ও জাতীয় পর্যায়ে উন্নয়ন…