২৭। (১) কামিল (স্নাতকোত্তর) শিক্ষা, প্রশিক্ষণ এবং গবেষণা কেন্দ্র, আল কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ, আল হাদিস এন্ড ইসলামিক স্টাডিজ, দাওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ, আরবি সাহিত্য, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, ইসলামি দর্শন ও তাসাউফ, মানবিক বিদ্যা, সামাজিক বিজ্ঞান, প্রাকৃতিক বিজ্ঞান, গাণিতিক বিজ্ঞান, জীববিজ্ঞান, বাণিজ্য ও ব্যবসা প্রশাসন, ইসলামি আইন এবং কম্পিউটার ও প্রযুক্তি বিজ্ঞান প্রভৃতি অনুষদ লইয়া গঠিত হইবে এবং ইহা— (ক) কামিল (স্নাতকোত্তর) পর্যায়ের শিক্ষা সংগঠনের দায়িত্ব পালন করিবে; (খ) স্টাফ ডেভেলপমেন্ট প্রোগ্রাম, মাদ্রাসা শিক্ষকদের প্রশিক্ষণ এবং বিশ্ববিদ্যালয়ে প্রাগ্রসর শিক্ষা ও গবেষণা কার্যক্রম…