২৩। (১) নিম্নবর্ণিত সদস্য সমন্বয়ে একাডেমিক কাউন্সিল গঠিত হইবে, যথাঃ- (ক) ভাইস-চ্যান্সেলর, যিনি উহার সভাপতিও হইবেন; (খ) ভাইস-চ্যান্সেলর কর্তৃক পর্যায়ক্রমে মনোনীত ১ (এক) জন প্রো-ভাইস-চ্যান্সেলর; (গ) সকল ডীন; (ঘ) অধ্যাপকগণের মধ্য হইতে জ্যেষ্ঠতার ভিত্তিতে ভাইস-চ্যান্সেলর কর্তৃক পর্যায়ক্রমে মনোনীত ৭ (সাত) জন অধ্যাপক; (ঙ) চেয়ারম্যান, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড; (চ) সিন্ডিকেট কর্তৃক মনোনীত, মাদ্রাসাসমূহের মধ্য হইতে ১ (এক) জন করিয়া মাদ্রাসা মুহাদ্দিস, মোফাসসির, ফকিহ, আদীব; (ছ) সিন্ডিকেট কর্তৃক প্রতি প্রশাসনিক বিভাগ হইতে ফাজিল (স্নাতক) অথবা কামিল (স্নাতকোত্তর) পর্যায়ে পাঠদানকারী ১ (এক) জন করিয়া…