২২। (১) সিন্ডিকেট বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্তৃপক্ষ হইবে এবং এই আইন বা সংবিধি এবং ভাইস-চ্যান্সেলর এর উপর অর্পিত ক্ষমতা সাপেক্ষে, বিশ্ববিদ্যালয়ের সকল কার্যক্রম এবং আর্থিক বিষয়াবলির উপর সাধারণ ব্যবস্থাপনা এবং বিশ্ববিদ্যালয় শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের উপর তত্ত্বাবধানের ক্ষমতা থাকিবে। (২) উপ-ধারা (১) এর অধীন প্রয়োগযোগ্য ক্ষমতার সামগ্রিকতা ক্ষুণ্ণ না করিয়া, সিন্ডিকেট,— (ক) চ্যান্সেলরের অনুমোদন সাপেক্ষে, সংবিধি, বিশ্ববিদ্যালয় বিধি প্রণয়ন, সংশোধন ও বাতিল করিতে পারিবে; (খ) বিশ্ববিদ্যালয়ের সম্পত্তি অর্জন ও তহবিল সংগ্রহ করিবে, উহা অধিকারে রাখিবে এবং নিয়ন্ত্রণ ও পরিচালনা করিতে…