২০। (১) নিম্নবর্ণিত সদস্য সমন্বয়ে সিন্ডিকেট গঠিত হইবে, যথাঃ— (ক) ভাইস-চ্যান্সেলর, যিনি উহার সভাপতিও হইবেন; (খ) জাতীয় সংসদের স্পীকার কর্তৃক মনোনীত ২(দুই) জন সংসদ সদস্য; (গ) প্রো-ভাইস-চ্যান্সেলর; (ঘ) ট্রেজারার; (ঙ) ভাইস-চ্যান্সেলর কর্তৃক জ্যেষ্ঠতার ভিত্তিতে পর্যায়ক্রমে মনোনীত ২ (দুই) জন ডীন; (চ) একাডেমিক কাউন্সিল কর্তৃক মনোনীত ৩ (তিন) জন অধ্যক্ষ, যাহার মধ্যে ২ (দুই) জন কামিল এবং ১ (এক) জন ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ ; (ছ) শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক মনোনীত অন্যূন যুগ্ম-সচিব পদমর্যাদার ১ (এক) জন কর্মকর্তা; (জ) অর্থ মন্ত্রণালয় কর্তৃক মনোনীত অন্যূন যুগ্ম-সচিব পদমর্যাদার ১ (এক) জন কর্মকর্তা; (ঝ)…