২। বিষয় বা প্রসংগের পরিপন্থী কোন কিছু না থাকিলে, এই আইনে—(১) ’’অঙ্গীভূত মাদ্রাসা’’ অর্থ এই আইন, সংবিধি, বিশ্ববিদ্যালয় বিধি অনুযায়ী বিশ্ববিদ্যালয় কর্তৃক স্বীকৃত এবং অঙ্গীভূত ফাজিল (স্নাতক) ও কামিল (স্নাতকোত্তর) ডিগ্রী পর্যায়ের কোন মাদ্রাসা;(২) ’’অর্ডার’’ অর্থ University Grants Commission of Bangladesh Order, 1973 (P.O.No. 10 of 1973);(৩) ’’অর্থ কমিটি’’ অর্থ বিশ্ববিদ্যালয়ের অর্থ কমিটি;(৪) ’’অধিভুক্ত মাদ্রাসা ’’ অর্থ এই আইন, সংবিধি, বিশ্ববিদ্যালয় বিধি অনুযায়ী বিশ্ববিদ্যালয় কর্তৃক স্বীকৃত এবং অধিভুক্ত ফাজিল (স্নাতক) ও কামিল (স্নাতকোত্তর) ডিগ্রী পর্যায়ের কোন মাদ্রাসা;(৫) ’’অধিভুক্তি কমিটি’’ অর্থ…