১৯। বিশ্ববিদ্যালয়ের নিম্নবর্ণিত কর্তৃপক্ষ থাকিবে, যথাঃ— (ক) সিন্ডিকেট; (খ) একাডেমিক কাউন্সিল; (গ) ফাজিল (স্নাতক) শিক্ষা বিষয়ক কেন্দ্র; (ঘ) কামিল (স্নাতকোত্তর) শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্র; (ঙ) কারিকুলাম উন্নয়ন ও মূল্যায়ন কেন্দ্র; (চ) অর্থ কমিটি; (ছ) পরিকল্পনা ও উন্নয়ন কমিটি; (জ) নির্বাচনী বোর্ড; (ঝ) অধিভুক্তি কমিটি; (ঞ) বোর্ড অব এডভান্সড স্টাডিজ; এবং (ট) সংবিধিতে বিধৃত অন্যান্য কর্তৃপক্ষ।