১৬। (১) পরীক্ষা নিয়ন্ত্রক, পরীক্ষা পরিচালনা সম্পর্কিত সকল বিষয়ের দায়িত্বে থাকিবেন এবং সংবিধি ও বিশ্ববিদ্যালয় বিধি দ্বারা নির্ধারিত এবং ভাইস-চ্যান্সেলর কর্তৃক প্রদত্ত নিম্নবর্ণিত দায়িত্বসমূহ পালন করিবেন, যথাঃ- (ক) বিশ্ববিদ্যালয় কর্তৃক গৃহীত সকল পরীক্ষা পরিচালনা করিবেন; (খ) পরীক্ষার সময়সূচী নির্ধারণ এবং উহা অধ্যক্ষের মাধ্যমে সংশ্লিষ্ট পরীক্ষার্থীকে অবহিত করিবার ব্যবস্থা গ্রহণ করিবেন; (গ) পরীক্ষার্থীদের পরীক্ষার আবেদনপত্র গ্রহণ ও প্রবেশপত্র ইস্যুপূর্বক উহা মাদ্রাসাসমূহে প্রেরণ করিবেন; (ঘ) ভাইস-চ্যান্সেলরের সহিত আলোচনা সাপেক্ষে, পরীক্ষা কমিটি গঠন ও পরীক্ষকগণের তালিকা প্রণয়ন করিবেন এবং পরীক্ষা…