১৫। রেজিস্ট্রার বিশ্ববিদ্যালয়ের আবাসিক কর্মকর্তা হইবেন এবং তিনি- (ক) সিন্ডিকেট এবং একাডেমিক কাউন্সিলের সচিবের দায়িত্ব পালন করিবেন; (খ) ভাইস-চ্যান্সেলর কর্তৃক তাহার হেফাজতে ন্যস্ত সকল গোপনীয় প্রতিবেদন, বিশ্ববিদ্যালয়ের সকল রেকর্ডপত্র, দলিলপত্র ও সাধারণ সীলমোহর ইত্যাদি রক্ষণাবেক্ষণ করিবেন; (গ) সিন্ডিকেট কর্তৃক ন্যস্ত বিশ্ববিদ্যালয়ের সকল সম্পত্তির তত্ত্বাবধান করিবেন; (ঘ) বিশ্ববিদ্যালয়ের পক্ষে, বিশ্ববিদ্যালয়ের সকল অফিস সংক্রান্ত চিঠিপত্রের আদান-প্রদান করিবেন; (ঙ) কেন্দ্রের ডীনদের সহিত তাহাদের প্ল্যান, প্রোগ্রাম ও একাডেমিক সিডিউল সর্ম্পকে যোগাযোগ রক্ষা করিবেন; (চ) বিশ্ববিদ্যালয়ের সকল স্টেশনারী…