১৩। (১) চ্যান্সেলর, তদকর্তৃক নির্ধারিত শর্তে ৪ (চার) বৎসর মেয়াদে এক বা একাধিক প্রো-ভাইস-চ্যান্সেলর নিয়োগ করিতে পারিবেন। (২) উপ-ধারা (১) এর অধীন প্রো-ভাইস-চ্যান্সেলর পদে নিয়োগের জন্য মাদ্রাসা শিক্ষায় উচ্চ শিক্ষিত বা আরবি বা ইসলামিক স্টাডিজ বিষয়ে স্নাতক, স্নাতকোত্তর ডিগ্রীসহ শিক্ষকতা ও প্রশাসনিক কাজে অন্যূন ২০ (বিশ) বৎসরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকিতে হইবে। (৩) উপ-ধারা (১) ও (২) এ যাহা কিছুই থাকুক না কেন, চ্যান্সেলরের সন্তোষ অনুযায়ী প্রো-ভাইস-চ্যান্সেলর স্বপদে বহাল থাকিবেন। (৪) প্রো-ভাইস-চ্যান্সেলর সংবিধি ও বিশ্ববিদ্যালয় বিধি দ্বারা নির্ধারিত এবং ভাইস- চ্যান্সেলর কর্তৃক প্রদত্ত ক্ষমতা প্রয়োগ ও…