৯২। (১) ইপিজেড শ্রমিক সংঘ ও শিল্প সম্পর্ক আইন, ২০০৪ (২০০৪ সনের ২৩ নং আইন), অতঃপর উক্ত রহিত আইন বলিয়া অভিহিত, এতদ্বারা রহিত করা হইল। (২) উপ-ধারা (১) এর অধীন রহিতকরণ সত্ত্বেও উক্ত রহিত আইনের অধীন কৃত কোন কার্যক্রম অথবা গৃহীত কোন ব্যবস্থা এই আইনের অধীন কৃত বা গৃহীত হইয়াছে বলিয়া গণ্য হইবে। (৩) উক্ত রহিত আইনের ধারা ৫ এর অধীন গঠিত শ্রমিক প্রতিনিধিত্ব ও কল্যাণ কমিটি কর্তৃপক্ষের নিকট নিবন্ধিত হইবার তারিখ হইতে ৪ (চার) বৎসরের জন্য বলবৎ থাকিবে।