৯। (১) শ্রমিকগণ শ্রমিক কল্যাণ সমিতি গঠন করিবার পক্ষে ধারা ৭ এর অধীন তাহাদের সমর্থন ব্যক্ত করিয়া থাকিলে, নির্বাহী চেয়ারম্যান তৎপরবর্তী অনধিক ৫ দিনের মধ্যে শ্রমিকগণকে, একজন আহ্বায়কসহ অনধিক ৯ (নয়) জন প্রতিনিধির সমন্বয়ে, একটি গঠনতন্ত্র প্রণয়ন কমিটি, অতঃপর গঠনতন্ত্র কমিটি বলিয়া উল্লিখিত, গঠন করিবার জন্য বলিবেন। (২) গঠনতন্ত্র কমিটি গঠনের প্রস্তাব প্রাপ্তির ৫ দিনের মধ্যে নির্বাহী চেয়ারম্যান, তৎকর্তৃক সন্তুষ্ট হওয়া সাপেক্ষে উক্ত গঠনতন্ত্র কমিটি অনুমোদন করিবেন এবং ১৫ দিনের মধ্যে গঠনতন্ত্র প্রণয়ন ও পেশ করিবার জন্য গঠনতন্ত্র কমিটিকে বলিবেন। (৩) গঠনতন্ত্রের কোন বিধান এই আইনের কোন বিধানের পরিপন্থী হইবে…