৮৪। (১) বাংলাদেশ রপ্তানী প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ, মালিকপক্ষ, শ্রমিকপক্ষ এবং নিরপেক্ষ উৎস হইতে নির্বাচিত বা মনোনীত প্রতিনিধিগণ এই আইনের কোন বিধানের অধীন অনুষ্ঠেয় কোন নির্বাচন কিংবা গণভোট নিরপেক্ষভাবে পরিবীক্ষন করিবেন। (২) উপ-ধারা (১) এ উল্লিখিত নির্বাচন কিংবা গণভোট পরিবীক্ষণের নিমিত্ত পদ্ধতি এবং অন্যান্য বিষয়াদি কর্তৃপক্ষ নির্ধারণ করিবে। (৩) কোম্পানী বা মালিকগণ এই আইনের অধীন কোন গণভোট বা নির্বাচন অনুষ্ঠিত হইবার পূর্বে শ্রমিক কল্যাণ সমিতি সম্পর্কিত গণভোট বা নির্বাচনে ভোট প্রদান করিতে যোগ্য শ্রমিকগণের তালিকা নির্বাহী চেয়ারম্যানকে সরবরাহ করিবে। (৪) কোম্পানী বা মালিকগণ উপ-ধারা (৩) এ বর্ণিত…