৮১। (১) এই আইনে যাহা কিছুই থাকুক না কেন, এই ধারায় অন্তর্ভুক্ত ক্রামিত্মকালীন ও অস্থায়ী বিধানাবলী কার্যকর হইবে। (২) ৩১ ডিসেম্বর ২০১৩ তারিখ পর্যন্ত কোন এলাকায় কোন শিল্প ইউনিটে ধর্মঘট বা লক-আউট নিষিদ্ধ থাকিবে। (৩) ধারা ৪৫ তে যাহা কিছুই থাকুক না কেন, এই আইন প্রবর্তনের পর হইতে শুরু করিয়া এবং ৩১ ডিসেম্বর ২০১৩ তারিখ শেষ হওয়া পর্যন্ত সময়কাল, পক্ষগণের জন্য সালিস বাধ্যতামূলক হইবে। (৪) কর্তৃপক্ষ কর্তৃক অনুমোদিত তালিকায় অন্তর্ভুক্ত সালিসকারীগণের মধ্য হইতে পক্ষগণ পারস্পরিক সম্মতির ভিত্তিতে সালিসকারী নিয়োগ করিবেন। পক্ষগণ সালিসকারী নির্বাচন করিতে সম্মত হইতে ব্যর্থ হইলে, নির্বাহী চেয়ারম্যান তৎকর্তৃক…