৮। ধারা ৭ এর অধীন অনুষ্ঠিত গণভোটে শ্রমিকগণ যদি শ্রমিক কল্যাণ সমিতি গঠন করিবার পক্ষে সমর্থন অর্জন করিতে ব্যর্থ হন, তাহা হইলে গণভোট অনুষ্ঠানের এক বৎসর অতিবাহিত হইবার পূর্বে উক্ত শিল্প ইউনিটে পুনরায় গণভোট অনুষ্ঠান করা যাইবে না।