৭৯। এই আইন বা উহার অধীন কোন বিধি বা প্রবিধানের অধীন সরল বিশ্বাসে কৃত বা অভিপ্রেত কোন কার্যের জন্য কোন ব্যক্তির বিরুদ্ধে কোন মামলা, ফৌজদারী কার্যক্রম বা অন্য কোন আইনগত কার্যধারা রুজু করা যাইবে না।