৭০। কোন ব্যক্তি এই আইন অথবা বিধি বা প্রবিধানের অধীন দাখিলকৃত কোন আবেদনপত্রে বা অন্য কোন দলিলপত্রে ইচ্ছাকৃতভাবে এমন কোন বিবৃতি প্রদান করিয়া বা করাইয়া থাকেন, যাহা অসত্য বলিয়া তিনি জানেন অথবা বিশ্বাস করিবার কারণ রহিয়াছে, অথবা ইচ্ছাকৃতভাবে এই আইন অথবা বিধি বা প্রবিধানের অধীন সংরক্ষণ বা পেশ করিতে ইচ্ছাকৃতভাবে গাফিলতি করিয়া থাকেন বা ব্যর্থ হন, তাহা হইলে তিনি ৬ (ছয়) মাস পর্যন্ত কারাদন্ড, অথবা ১০ (দশ) হাজার টাকা পর্যন্ত অর্থদন্ডে, অথবা উভয়দন্ডেদন্ডিত হইবেন।