৭। (১) নির্বাহী চেয়ারম্যান ধারা ৬ এর উপ-ধারা (২) এর অধীন যদি এই মর্মে সন্তুষ্ট হইয়া থাকেন যে, যোগ্য শ্রমিকগণের অনূ্যন ৩০% নির্ধারিত ফরমে দরখাস্ত করিয়া সমিতি গঠন করিবার জন্য দাবী পেশ করিয়াছেন, তাহা হইলে তিনি ধারা ৬ এর উপ-ধারা (১) এর অধীন দরখাস্ত প্রাপ্তির পর অনধিক ৫ দিনের মধ্যে শ্রমিক কল্যাণ সমিতি গঠনের অনুকূলে যোগ্য শ্রমিকগণের সমর্থন নিরূপণ করিবার উদ্দেশ্যে শিল্প ইউনিটে কর্মরত যোগ্য শ্রমিকগণের গণভোট অনুষ্ঠান করিবেন। (২) যোগ্য শ্রমিকগণের ৫০% (পঞ্চাশ শতাংশ) এর অধিক ভোট প্রদান না করিয়া থাকিলে, এই ধারার অধীন অনুষ্ঠিত গণভোট অকার্যকর হইবে। (৩) যদি যোগ্য শ্রমিকগণের ৫০% (পঞ্চাশ শতাংশ) এর অধিক ভোট…