৬৭। (১) কোন ব্যক্তি ধারা ৩৩ এর উপ-বিধি (১) এ বর্ণিত কোন কাজ করিলে, তিনি ৫০ (পঞ্চাশ) হাজার টাকা পর্যন্ত অর্থদন্ড, এবং অনাদায়ে ৬ (ছয়) মাস পর্যন্ত বিনাশ্রম কারাদন্ডেদন্ডিত হইবেন। (২) কোন শ্রমিক ধারা ৩৪ এর উপ-বিধি (১) এ বর্ণিত কোন কাজ করিলে, তিনি ২ (দুই) হাজার টাকা পর্যন্ত অর্থদন্ডে, এবং অনাদায়ে ৬ (ছয়) মাস পর্যন্ত বিনাশ্রম কারাদন্ডেদন্ডিত হইবেন। (৩) কোন শ্রমিক কল্যাণ সমিতি, অথবা শ্রমিক ব্যতীত অন্য কোন ব্যক্তি, ধারা ৩৪ এর উপ-বিধি (১) এ বর্ণিত কোন কাজ করিলে, তিনি ২০ (বিশ) হাজার টাকা পর্যন্ত অর্থদন্ডে, এবং অনাদায়ে ৬ (ছয়) মাস পর্যন্ত বিনাশ্রম কারাদন্ডেদন্ডিত হইবেন।