৬৫। কোন রোয়েদাদ কিংবা মীমাংসার কোন বিষয়বস্তু বা অর্থের ব্যাখ্যা বিষয়ে কোন অসুবিধা বা সন্দেহে উদ্ভূত হইলে, ইহা এই আইনের অধীন গঠিত আপীল ট্রাইব্যুনালের নিকট প্রেরণ করিতে হইবে।(২) আপীল ট্রাইব্যুনাল উপ-ধারা (১) এর অধীন প্রেরিত কোন বিষয়ে সংশ্লিষ্ট পক্ষসমূহকে শুনানীর সুযোগদানের পর বিষয়টি সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণ করিবে এবং ইহার সিদ্ধান্ত চূড়ান্ত হইবে এবং পক্ষদের উপর বাধ্যকর হইবে।