৬৪। (১) শিল্প বিরোধে পক্ষ কোন শ্রমিক এই আইনের অধীন যে কোন কার্যক্রম প্রতিনিধি হিসাবে সমিতির একজন কর্মকর্তার মাধ্যমে পরিচালনা করিতে অধিকারী হইবেন, এবং উপ-ধারা (২) ও (৩) এর বিধান সাপেক্ষে, শিল্প বিরোধের পক্ষ হিসাবে কোন মালিক তৎকর্তৃক ক্ষমতাপ্রাপ্ত যে কোন ব্যক্তির মাধ্যমে নিজের পক্ষে অনুরূপ কার্যক্রম পরিচালনা করিতে পারিবেন। (২) শিল্প বিরোধের কোন পক্ষ এই আইনের অধীনে কোন মীমাংসা কার্যক্রম আইনজীবীর মাধ্যমে পরিচালনা করিতে পারিবেন না। (৩) শিল্প বিরোধের কোন পক্ষ, ইপিজেড শ্রম ট্রাইব্যুনাল বা আপীল ট্রাইব্যুনাল বা সালিসকারীর সম্মুখে অনুষ্ঠিত কোন কার্যক্রম, উক্ত আদালত, ট্রাইব্যুনাল বা সালিসকারীর…