৬২। (১) কোন শ্রমিক কল্যাণ সমিতির নির্বাহী পরিষদের সভাপতি, সাধারণ সম্পাদক অথবা অন্য কোন কর্মকর্তাকে নির্বাহী চেয়ারম্যানের পূর্বানুমোদন ব্যতিরেকে এক এলাকা হইতে অন্য এলাকায় অথবা এক শিল্প ইউনিট হইতে অন্য শিল্প ইউনিটে বদলী করা যাইবে না। (২) কোন শ্রমিক কল্যাণ সমিতির নির্বাহী পরিষদের সভাপতি, সাধারণ সম্পাদক অথবা অন্য কোন কর্মকর্তাকে নির্বাহী চেয়ারম্যানের পূর্বানুমোদন ব্যতিরেকে চাকুরী হইতে বরখাস্ত, অপসারণ বা অন্য কোনভাবে কর্মচ্যুত করা যাইবে না। (৩) কোন শ্রমিক কল্যাণ সমিতির কোন কর্মকর্তাকে এই আইন, বিধি বা প্রবিধানের অধীন নিষিদ্ধ অন্যায় আচরণের অভিযোগের ভিত্তিতে চাকুরী হইতে সাময়িকভাবে বরখাস্ত করিতে বা…