৬১। (১) কোন মালিক, কোন মীমাংসাকারী, সালিসকারী, ইপিজেড শ্রম ট্রাইব্যুনাল বা ইপিজেড শ্রম আপীল ট্রাইব্যুনালে শিল্প বিরোধ সম্পর্কিত কোন মীমাংসা কার্যক্রম বা অন্য কোন কার্যক্রম চলাকালীন সময়ে, সংশ্লিষ্ট বিরোধে জড়িত কোন শ্রমিকের চাকুরীর শর্ত, মীমাংসাকারী, সালিসকারী, ইপিজেড শ্রম ট্রাইব্যুনাল বা ইপিজেড শ্রম আপীল ট্রাইব্যুনালে উক্ত কার্যক্রম শুরু হইবার পূর্বে যেরূপ ছিল সেইরূপ অবস্থা হইতে উক্ত শ্রমিকের স্বার্থের হানিকরভাবে পরিবর্তন করিতে পারিবেন না; এমনকি তিনি- (ক) মীমাংসা কার্যক্রম অব্যাহত থাকাকালে, মীমাংসাকারীর অনুমতি ব্যতীত, অথবা (খ) সালিসকারী, ট্রাইব্যুনাল বা আপীল ট্রাইব্যুনালে শুনানী অব্যাহত…