৬০। (১) ধর্মঘট বা লক-আউট বেআইনী হইবে, যদি- (ক) উহা বিরোধে জড়িত অপর পক্ষের উপর নির্ধারিত পদ্ধতিতে ধর্মঘট বা লক-আউট এর নোটিশ জারী না করিয়া, অথবা ধারা ৫৮ এর বিধান লংঘন করিয়া ঘোষিত হয়, শুরু হয় অথবা অব্যাহত রাখা হয়; অথবা (খ) উহা ধারা ৫৭ এর বিধান ব্যতীত অন্য কোন পদ্ধতিতে, উদ্ভূত শিল্প-বিরোধকে কেন্দ্র করিয়া ঘোষিত হয়, শুরু হয় অথবা অব্যাহত রাখা হয়; অথবা (গ) উহা ধারা ৫৯ এর অধীন প্রদত্ত কোন আদেশ এর লংঘনে অব্যাহত রাখা হয়; অথবা (ঘ) উহা কোন মীমাংসা বা রোয়েদাদ দ্বারা সাব্যস্ত বিষয়ে উক্ত মীমাংসা বা রোয়েদাদ কার্যকর থাকাকালীন সময়ে ঘোষিত হয়, শুরু হয় বা অব্যাহত রাখা হয়। (২) বেআইনী ধর্মঘটের ধারাবাহিকতায় ঘোষিত…