৬। (১) যদি কোন এলাকায় অবস্থিত কোন শিল্প ইউনিটে কর্মরত যোগ্য শ্রমিকগণ কোন সমিতি গঠন করিতে আগ্রহী হইয়া থাকেন, তাহা হইলে উক্ত শিল্প ইউনিটে কর্মরত যোগ্য শ্রমিকগণের অনূ্যন ৩০% (ত্রিশ শতাংশ) শ্রমিক নির্বাহী চেয়ারম্যানের নিকট নির্ধারিত ফরমে দরখাস্ত করিয়া একটি শ্রমিক কল্যাণ সমিতি গঠন করিবার দাবী পেশ করিবেন। (২) উপ-ধারা (১) এর অধীন দরখাস্ত প্রাপ্তির পর নির্বাহী চেয়ারম্যান পরীক্ষা করিয়া নিশ্চিত হইবেন যে, অনূ্যন ৩০% (ত্রিশ শতাংশ) যোগ্য শ্রমিক অনুরূপ দরখাস্তে স্বাক্ষর বা বৃদ্ধাঙ্গুলির ছাপ দিয়া পক্ষ হইয়াছেন। (৩) কোন শ্রমিক কর্তৃক এই ধারার অধীন স্বাক্ষরিত কোন ফরম, উহা স্বাৰরিত হইবার তারিখ হইতে ছয় মাস…