৫৮। কোন মীমাংসা কার্যক্রম চলাকালীন, অথবা মীমাংসাকারী, সালিসকারী বা ট্রাইব্যুনালে কোন শিল্প বিরোধ কিংবা আপীল ট্রাইব্যুনালে এই সংক্রান্ত কোন আপীল শুনানীকালে উক্ত শিল্প বিরোধের সহিত জড়িত কোন পক্ষ সংশ্লিষ্ট বিরোধ বিষয়ে ধর্মঘট বা লক-আউটের নোটিশ জারী করিতে পারিবে না।