৫৫। (১) ধারা ৪২ এর অধীন মীমাংসাকারী যে তারিখে ধর্মঘট বা লক-আউটের নোটিশপ্রাপ্ত হইবেন, সেই তারিখ হইতে মীমাংসা কার্যকর শুরু হইয়াছে বলিয়া গণ্য হইবে। (২) মীমাংসা কার্যক্রম সেই তারিখে সমাপ্ত হইয়াছে বলিয়া গণ্য হইবে- (ক) মীমাংসায় উপনীত হইলে, মীমাংসা-স্মারকে সংশ্লিষ্ট পক্ষগণ যে তারিখে সাক্ষর প্রদান করেন; এবং (খ) যে ক্ষেত্রে কোন মীমাংসায় উপনীত হওয়া সম্ভব হয় নাই- (অ) ধারা ৪৫ এর অধীন বিরোধটি কোন সালিসকারীর নিকট প্রেরিত হইলে, উক্ত সালিসকারী যে তারিখে রোয়েদাদ প্রদান করেন, অথবা তাহা না হইলে, (আ) ধর্মঘট বা লক-আউটের নোটিশের মেয়াদ যে তারিখে উত্তীর্ণ হয়। (৩) ট্রাইব্যুনালে উত্থাপিত কার্যক্রম সেই তারিখে শুরু…