৫৪। (১) মীমাংসা কার্যকর হইবে- (ক) বিরোধীয় পক্ষদ্বয় সর্বসম্মতভাবে কোন তারিখ তদুদ্দেশ্যে নির্দিষ্ট করিয়া থাকিলে, ঐ তারিখ হইতে; এবং (খ) এইরূপ কোন তারিখ নির্দিষ্ট করিতে সম্মত না হইলে, পক্ষদ্বয় যে তারিখে মীমাংসা-স্মারক স্বাক্ষর করিয়াছে, সেই তারিখ হইতে। (২) পক্ষদ্বয় যতদিনের জন্য সম্মত হইবে, ততদিন তাহাদের উপর মীমাংসা বাধ্যকর থাকিবে, এবং এইরূপ কোন মেয়াদ নির্ধারণে তাহারা সম্মত না হইলে, মীমাংসা-স্মারক স্বাক্ষরের দিন হইতে এক বৎসর পর্যন্ত উহা বাধ্যকর থাকিবে। (৩) ধারা ৫০ এর উপ-ধারা (১) এর অধীন প্রদত্ত রোয়েদাদ, উহার বিরুদ্ধে আপীল ট্রাইব্যুনালে আপীল করা না হইলে, রোয়েদাদ উল্লিখিত তারিখ হইতে নির্দিষ্ট মেয়াদে…