৫৩। (১) আপোষ মীমাংসার মাধ্যমে উপনীত কোন নিষ্পত্তি, সালিসের রোয়েদাদ, ধারা ৫০ এর অধীন ট্রাইব্যুনাল কর্তৃক প্রদত্ত কোন সিদ্ধান্ত বা রোয়েদাদ, অথবা ধারা ৫১ এর অধীন আপীল ট্রাইব্যুনাল কর্তৃক প্রদত্ত কোন সিদ্ধান্ত নিম্নবর্ণিত ব্যক্তিগণের উপর বাধ্যকর হইবে, যথাঃ- (ক) শিল্প-বিরোধে জড়িত সকল পক্ষ; (খ) শিল্প-বিরোধে জড়িত অন্যান্যরা, যাহাদের শ্রম আদালত, শিল্প-বিরোধের সহিত জড়িত থাকিবার কারণে আদালতের শুনানীতে উপস্থিত হইবার জন্য তলব করিয়াছে; (গ) বিরোধের কোন পক্ষ হিসাবে মালিকের বংশধর, উত্তরাধিকারী বা আইনগত ক্ষমতাপ্রাপ্তগণ; এবং (ঘ) যৌথ দর-কষাকষি এজেন্ট বিরোধের অন্যতম পক্ষ হইয়া থাকিলে, বিরোধ উৎপত্তির তারিখে…