৫০। (১) ট্রাইব্যুনালের রোয়েদাদ বা সিদ্ধান্ত লিখিত আকারে ও প্রকাশ্য ট্রাইব্যুনালে প্রদান করিতে হইবে, এবং উহার একটি অনুলিপি অবিলম্বে নির্বাহী চেয়ারম্যানের নিকট প্রেরণ করিতে হইবে। (২) মামলা দায়েরের পর ট্রাইব্যুনাল ২৫ দিনের মধ্যে ইহার রোয়েদাদ বা সিদ্ধান্ত প্রদান করিবে, যদি না বিরোধে জড়িত পক্ষগণ লিখিতভাবে সময় বৃদ্ধির পক্ষে সম্মতি প্রদান করিয়া থাকে। (৩) ট্রাইব্যুনালের কোন সিদ্ধান্ত বা রোয়েদাদ, কেবল উহা প্রদানে বিলম্ব হইবার কারণে অকার্যকর হইবে না। (৪) উপ-ধারা (১) এর অধীন প্রদত্ত কোন রোয়েদাদের দ্বারা সংক্ষুব্ধ পক্ষ উক্ত রোয়েদাদ প্রদত্ত হইবার ৩০ দিনের মধ্যে আপীল ট্রাইব্যুনালে আপীল করিতে পারিবে এবং…