৫। (১) ১ নভেম্বর ২০০৬ তারিখ শুরু হইবার পর কোন এলাকায় অবস্থিত কোন শিল্প ইউনিটে নিয়োজিত শ্রমিকগণের, এই আইন, বিধি বা প্রবিধানে বিধানাবলী সাপেক্ষে শ্রম-সম্পর্ক বিষয়ে কার্যসম্পাদনের নিমিত্ত সমিতি গঠন করিবার অধিকার থাকিবে। (২) পৃথক নিগমিতকরণ সনদসহ (certificate of incorporation) কোম্পানী হিসাবে নিবন্ধিত কোন মালিক কোন এলাকায় কার্যরত থাকিলে উক্ত এলাকায় উক্ত কোম্পানীর অধীন একটি শ্রমিক কল্যাণ সমিতি থাকিবে ঃ তবে শর্ত থাকে যে, কোম্পানী হিসাবে নিবন্ধিত মালিকের অধীন কোন এলাকায় দুই বা ততোধিক শিল্প ইউনিট থাকিলে উহারা এই ধারার উদ্দেশ্য পূরণকল্পে একটি শিল্প ইউনিট হিসাবে গণ্য হইবে।