৪৬। (১) মীমাংসা কার্যক্রমের মাধ্যমে কোন মীমাংসায় উপনীত হওয়া সম্ভব না হইলে এবং বিরোধীয় পক্ষগণ ধারা ৪৫ এর অধীন বিরোধটি একজন সালিসকারীর নিকট প্রেরণ করিতে সম্মত না হইলে, ধারা ৪২ এর অধীন নোটিশের মেয়াদ উত্তীর্ণ হইবার পর, অথবা বিরোধীয় পক্ষগণের প্রতি মীমাংসাকারী কর্তৃক মীমাংসা কার্যপদ্ধতি ব্যর্থ হইয়াছে মর্মে সার্টিফিকেট ইস্যু করিবার পর, যাহা পরে হয়, শ্রমিকগণ ধর্মঘটে যাইতে পারিবে অথবা, ক্ষেত্রমত, মালিক লকআউট ঘোষণা করিতে পারিবে। (২) বিরোধের পক্ষগণ, যে কোন সময়, ধর্মঘট বা লক-আউট আরম্ভ হইবার পূর্বে বা পরে, বিরোধের বিচারের জন্য ইপিজেড শ্রম ট্রাইব্যুনালে যৌথ দরখাস্ত দায়ের করিতে পারিবে। (৩) ধর্মঘট বা লক-আউট…