৪৫। (১) মীমাংসা ব্যর্থ হইলে, বিরোধটি একজন সালিসকারীর নিকট প্রেরণে সম্মত হইবার জন্য মীমাংসাকারী পক্ষগণকে উদ্বুদ্ধ করিবেন, এবং পক্ষগণ সম্মত হইলে, তাহাদেও সম্মতিক্রমে বিরোধটি একজন সালিসকারীর নিকট প্রেরণের জন্য তাহারা যৌথভাবে লিখিত অনুরোধ করিবেন। (২) উপ-ধারা (১) এর অধীন যে সালিসকারীর নিকট বিরোধ প্রেরিত হইবে, তিনি নির্বাহী চেয়ারম্যান কর্তৃক মনোনয়নের ভিত্তিতে প্রণীত প্যানেলের অন্তর্ভুক্ত হইবেন; এবং সালিসকারীদেও অনুরূপ প্যানেল প্রতি ১৮ মাস অন্তর সকল পক্ষ কর্তৃক পর্যালোচনা করিতে হইবে। (৩) সালিসকারী, উপ-ধারা (১) অনুযায়ী তাহার নিকট প্রেরিত বিরোধ প্রাপ্তির ৩০ দিনের মধ্যে অথবা বিরোধের পক্ষগণ কর্তৃক…