৪২। (১) মীমাংসাকারী ধারা ৪১ এর অধীন অনুরোধ প্রাপ্তির তারিখ হইতে ১০ দিনের মধ্যে বিরোধটি মীমাংসা করিতে ব্যর্থ হইলে, যৌথ দর-কষাকষি এজেন্ট অথবা মালিক, উপ-ধারা (২) এর বিধান সাপেক্ষে, এবং এই আইনের বিধান অনুসারে, বিরোধের অপর পক্ষের প্রতি ধর্মঘট বা, ক্ষেত্রমত, লক-আউটের ২১ দিনের নোটিশ জারী করিতে পারিবে। (২) প্রবিধান দ্বারা নির্ধারিত হইয়া না থাকিলে, নির্বাহী চেয়ারম্যান কর্তৃক অনুমোদিত পদ্ধতিতে অনুষ্ঠিত বিশেষ সভায় গোপন-ব্যালটের মাধ্যমে শ্রমিক কল্যাণ সমিতির নির্বাহী পরিষদের অন্যূন তিন-চতুর্থাংশ সদস্য সম্মতি প্রদান না করিলে, কোন যৌথ দর-কষাকষি এজেন্ট ধর্মঘটের নোটিশ জারী করিবে না।