৪১। পক্ষগণ ধারা ৩৯ এর অধীন আলাপ-আলোচনার ভিত্তিতে কোন মীমাংসায় পৌঁছাইতে ব্যর্থ হইলে, যে কোন পক্ষ নির্বাহী চেয়ারম্যান এবং মীমাংসাকারীকে অবহিত করিতে পারিবে যে, আলাপ-আলোচনা ব্যর্থ হইয়াছে এবং লিখিতভাবে বিরোধটি মীমাংসা করিবার জন্য মীমাংসাকারীকে অনুরোধ করিতে পারিবে এবং মীমাংসাকারী অনুরূপ অনুরোধ প্রাপ্তির পর বিরোধটি মীমাংসার জন্য কার্যক্রম গ্রহণ করিবেন।