৪০। (১) সরকার, নির্বাহী চেয়ারম্যানের সুপারিশের ভিত্তিতে, সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে প্রয়োজনীয় সংখ্যক মীমাংসাকারী (Conciliator) নিয়োগ করিবে এবং উক্ত প্রজ্ঞাপনে, যে এলাকা বা এলাকাসমূহের জন্য অথবা কোন এলাকা বা এলাকাসমূহের যে শ্রেণীর শিল্প ইউনিট বা শিল্পসমূহ সম্পর্কে তাহাদের প্রত্যেকে দায়িত্ব পালন করিবেন, উহার উল্লেখ থাকিবে। (২) সরকার, নির্বাহী চেয়ারম্যানের সুপারিশের ভিত্তিতে, সরকারি গেজেট প্রজ্ঞাপন দ্বারা, এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে প্রয়োজনীয় সংখ্যক কাউন্সিলর নিয়োগ করিবে এবং কাউন্সিলরগণের কার্যাবলী এবং যে এলাকা বা এলাকাসমূহের জন্য কাউন্সিলর নিয়োগ করা হইবে উহা…