৩৭। (১) কোন শিল্প ইউনিটে এই আইনের অধীন নিবন্ধিত শ্রমিক কল্যাণ সমিতি উক্ত শিল্প ইউনিটের যৌথ দর-কষাকষি এজেন্ট হইবে। (২) মালিকের সহিত মজুরী, কর্মঘণ্টা (working hour) এবং নিয়োগের অন্যান্য শর্তাদি বিষয়ে আলাপ-আলোচনা করিবার অধিকার কমিটির থাকিবে এবং আলাপ-আলোচনার উদ্দেশ্যে তথ্য প্রাপ্তির জন্য সমিতি কর্তৃক পেশকৃত কোন যুক্তিসংগত অনুরোধ মালিক অস্বীকার করিবে না। (৩) কোন শিল্প ইউনিট সম্পর্কিত যৌথ দর-কষাকষি এজেন্ট উপরোক্ত বিষয়ের অতিরিক্ত নিম্নোক্ত বিষয়েও কার্য সম্পাদনের অধিকারী হইবে, যথাঃ- (ক) শ্রমিকদের নিয়োগ, নিয়োগদানের অস্বীকার এবং নিয়োগের শর্ত সংক্রান্ত বিষয়ে মালিকের সহিত যৌথ দর-কষাকষি করা; (খ) কোন…