৩৬। (১) প্রতিবৎসর নির্ধারিত তারিখে বা উহার পূর্বে প্রত্যেক শ্রমিক কল্যাণ সমিতির ৩১ শে ডিসেম্বর পর্যন্ত বিগত বৎসরের আয়-ব্যয়ের হিসাব এবং উক্ত তারিখ পর্যন্ত সমগ্র বৎসরের সম্পদ ও দায়-দায়িত্বের হিসাব নির্ধারিত পদ্ধতিতে নিরীক্ষিত সাধারণ বিবরণীসহ নির্বাহী চেয়ারম্যানের নিকট দাখিল করিতে হইবে। (২) সাধারণ বিবরণীর সহিত প্রেরণের তারিখ পর্যন্ত সংশোধনীসহ শ্রমিক কল্যাণ সমিতির গঠনতন্ত্রের একটি অনুলিপি এবং উক্ত বৎসরে নির্বাহী পরিষদ এবং সাধারণ পরিষদের সকল সদস্যেও হালনাগাদ পদের বিবরণী নির্বাহী চেয়ারম্যানের নিকট প্রেরণ করিতে হইবে। (৩) শ্রমিক কল্যাণ সমিতির গঠনতন্ত্রের প্রত্যেক সংশোধনীর একটি অনুলিপি এবং…